পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানকে সংবর্ধনা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিবার।

সোমবার বেলা ১২টায় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার।

এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রেহানুল হক।

বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস-চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইস-চেয়ারম্যান রুকসানা বারী রুকু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা, ২০৮ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।