মেষ : কর্মক্ষেত্রের জটিলতা দূর হয়েছে। আয় বেড়েছে। সংসারে শান্তি এসেছে।
বৃষ : কর্মে উন্নতি যোগ দেখা যায়। আয় হবে এবং ব্যয় কমবে। নিজের প্রতিভা বিকশিত হবে।
মিথুন : বাড়িতে বিয়ের অনুষ্ঠান হতে পারে। ব্যয় ও সম্মান বাড়বে। ভ্রমণে ঝুঁকি নেই।
কর্কট : কর্মে বিনিয়োগ বাড়বে। প্রতিপক্ষ ও শত্রুরা হীনবল হবে। আংশিক সঞ্চয় হবে।
সিংহ : কর্মে গতি বাড়বে। টাকা সঞ্চয় হবে। সন্তানের অসুখ হতে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
কন্যা : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ না করে নিজ মেধা বলে কাজ চালান। বন্ধু ও মায়ের সহযোগিতায় কৃতকার্য হবেন।
তুলা : স্ত্রীর আয় বাড়বে। কর্মক্ষেত্রে আত্মীয়র সহযোগিতা কাজে লাগবে। আয় বাড়বে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বাড়বে। আয় বাড়লেও সংসারে ব্যয়ের জন্য সঞ্চয় হবে না। মানসিক দুর্বলতা ঝেড়ে ফেলুন।
ধনু : ব্যবসায় পরিশ্রম বাড়বে। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ তৎপর থাকলেও ভয় নেই। তবে স্বাস্থ্য আপনাকে ভোগাবে।
মকর : ব্যবসায় শুভ ফল লাভ করবেন। পুঁজি বিনিয়োগে ঝুঁকি নেই। প্রেমে কৃতকার্যতা ও ভ্রমণ লাভ হবে।
কুম্ভ : কর্মে আংশিক সম্মান বাড়বে। নতুন বন্ধুবান্ধবী পাওয়া যাবে। মনের আশা পূর্ণ হবে।
মীন : চাকরি ও ব্যবসা, উভয় ক্ষেত্রেই শুভ। কাজে আত্মীয়র সাহায্য ও সহযোগিতা পাওয়া সহজ হবে। মানসিক অশান্তি অনেকটা দূর হবে।