এশিয়া ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ও সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন পরিচালক পর্ষদের ১৩৭তম সভায় কোম্পানির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
ইউসুফ আবদুল্লাহ হারুন এর আগে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টারের পরিচালক ছিলেন। অপরদিকে পরিচালক পর্ষদ সভায় কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম কোম্পানির ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ইস্টার্ন ইন্ডিয়া কনফেডারেশন অব চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এবং ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান। বিজ্ঞপ্তি