প্রোটিয়াদের বডি ল্যাঙ্গুয়েজের সমালোচনায় ক্লুজনার

খুব বাজেভাবে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ খেলার পর একমাত্র জয়টি পেয়েছে তারা আফগানিস্তানের বিপক্ষে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেই তাদের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে নিজেদের দলকে কেমন দেখছেন ল্যান্স ক্লুজনার? তিনি দক্ষিণ আফ্রিকা দলের বডি ল্যাঙ্গুয়েজের সমালোচনা করে, বাজে হিসেবে আখ্যায়িত করেছেন।

১৯৯৯ সালের বিশ্বকাপের সেরা ক্রিকেটার ক্লুজনার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি অনেক দূরে আছি। তবু বলব খুব বাজে ফিল্ডিং হচ্ছে। আমরা সাধারণমানের ফিল্ডিংও করতে পারছি না। এটা খুবই হতাশার। বিশ্বকাপে

যেমনটা দেখছি তার চেয়ে ওরা (দক্ষিণ আফ্রিকা) অনেক শক্তিশালী দল। তাদের বডি ল্যাঙ্গুয়েজও ভালো না। সমস্বরে একটা ভালো আবেদনও আমি শুনিনি। এটা খুবই হতাশাজনক।’