গ্রামীণ ইউনিক্লো
গরমের গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে ড্রাই অ্যান্ড কমফোর্ট কালেকশন। স্পেশাল ড্রাই কালেকশনের পোশাকে যুক্ত রয়েছে ড্রাই ফাংশন, যা ঘাম বা আর্দ্রতা শোষণ করে পোশাককে শুকিয়ে সারা দিন ফ্রেশ রাখতে সহায়তা করবে এবং মেয়েদের কমফোর্ট কালেকশনে রয়েছে ক্যাজুয়াল আইটেমস। ড্রাই কালেকশনে ছেলেদের জন্য থাকছে গ্রামীণ ইউনিক্লোর স্পেশাল ড্রাই ইজি কেয়ার শার্ট, ভোক্তাদের পছন্দের ড্রাই পিকে পোলো শার্ট, ড্রাই প্রিন্টেড পোলো শার্ট, আকর্ষণীয় ডিজাইনের প্রিন্টেড শার্ট, চেক শার্ট, ইজি প্যান্টস, জিন্স, ড্রাই ট্যাংক টপ, ড্রাই বক্সার ব্রিফসহ বিভিন্ন আইটেম। মেয়েদের জন্য আনা হয়েছে বিশেষ কমফোর্টেবল কালেকশন। এতে আছে ক্যাজুয়াল কটন লং শার্ট ও টপস। সঙ্গে থাকছে রেগুলার ও ব্যান্ড কলার এবং বিভিন্ন কালারের কম্বিনেশন। ছেলেদের পোশাক ৩৯০ থেকে ১৯৯০ টাকায় এবং মেয়েদের পোশাক ৩৯০ থেকে ১৬৯০ টাকায় পাওয়া যাবে।
আর্টিজেন
ফ্যাশন ব্র্যান্ড আর্টিজেন এনেছে এ সময়ের আবহাওয়া উপযোগী নতুন ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও পলো শার্ট। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে। ফোন : ০১৯১৯৯৯১৮০১
বার্ডস আই
বার্ডস আই নিয়ে এসেছে নতুন পোশাক। পাওয়া যাবে পাঞ্জাবি, পলো শার্ট, শাট, টি-শার্ট ও ছোটদের পোশাক। পোশাকগুলো পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে। ঠিকানা : বার্ডস আই, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোন : ০১৯১৫০৬৮১৫৩
মুসলিম কালেকশন
মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন শার্ট। মুসলিম কালেকশনে পাওয়া যাবে পাঞ্জাবি, ফুলহাতা শার্ট, টি-শার্ট, ফুলহাতা ক্যাজুয়াল শার্ট, ফুলহাতা ফরমাল শার্ট ও হাফহাতা শার্ট। এ ছাড়া মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বয়েজ শার্ট। ফোন : ০১৭৯২৪৫২২২২।