পাকা আমের রকমারি

বাজার পাকা আমে ভরপুর। আম দিয়ে নানা ধরনের খাবার তৈরি করেছেন উম্মাহ মোস্তফা

চিজ কেক

উপকরণ

ক্রিম চিজ ২০০ গ্রাম, চিনি আধা কাপ, জেলোটিন ১ চা চামচ, তরল দুধ সিকি কাপ, আমের রস ২ টেবিল চামচ, মেরি বিস্কুটের গুঁড়ো ১ প্যাকেট এবং মাখন ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. মাখন ও মেরি কুকিজের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে কেকের নিচের লেয়ার তৈরি করে নিন।

২. এরপর জেলোটিন ও তরল দুধ একসঙ্গে মিশিয়ে জ্বাল দিয়ে দিন।

৩. এই মিশ্রণটি ঠান্ডা করে এর সঙ্গে বাকি সব উপাদান মিশিয়ে ভালো করে বিট করুন।

৪. কুকিজের মিশ্রণের ওপর ঢেলে দিয়ে সাজিয়ে চার থেকে পাঁচ ঘণ্টা সাধারণ তাপমাত্রায় রেখে পরিবেশন করুন।

পুডিং

উপকরণ

ঘন দুধ ১ কাপ, পাকা আমের ক্বাথ ১ কাপ, চিনি আধা কাপ, ডিম ৬টি, ভ্যানিলা ১ চা চামচ, ফ্রেশ ও ক্রিম ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ফ্রেশ ক্রিম ও ডিম একসঙ্গে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. পরে এর মধ্যে বাকি সব উপাদান দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।

৩. এখন পুডিং তৈরির পাত্রে চিনি আর ঘি ঢেলে দিন।

৪. ঢাকনা দিয়ে স্টিমে ১ ঘণ্টা রেখে দিন।

৫. হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

লাড্ডু

উপকরণ

পাকা আমের ক্বাথ ২ কাপ, ছানা ২ কাপ

 গুঁড়ো দুধ ১ কাপ, গোলাপজল ১ চা চামচ,

চিনি আধা কাপ, মাওয়া আধা কাপ ও ঘি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. ছানা ও পাকা আমের ক্বাথ ভালো করে মেখে নিন।

২. ফ্রাইপ্যানে ঘি গরম করে তাতে এই মিশ্রণটি দিয়ে নাড়তে থাকুন।

৩. পানি শুকিয়ে এলে তাতে চিনি দিয়ে দিন। চিনির পানি শুকিয়ে গেলে মাওয়া ও বাকি উপাদান দিয়ে ভালো করে নাড়ুন।

৪. লাড্ডুর পাক খেয়ে এলে নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে পরিবেশন করুন।

কাঁচাগোল্লা

উপকরণ

ছানা ২ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, গুঁড়ো চিনি আধা কাপ, মাওয়া ১ কাপ, পাকা আমের ক্বাথ ১ কাপ, গোলাপজল ১ চা চামচ, পেস্তা বাদাম কুচি আধা কাপ এবং চেরি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পাকা আমের ক্বাথ ফ্রাইপ্যানে নিয়ে ভালো করে পানি শুকিয়ে নিন।

২. এরপর ফ্রাইপ্যান থেকে ঢেলে ঠান্ডা করুন।

৩. একটা প্লেটে ছানা, গুঁড়ো দুধ, চিনি, পাকা আমের পেস্ট ও গোলাপজল একসঙ্গে ভালো করে মাখুন।

৪. এর মধ্যে মাওয়া অর্ধেক পরিমাণ দিয়ে আবার মাখুন।

৫. গোল গোল আকারে বানিয়ে বাকি মাওয়াতে গড়িয়ে ফ্রিজে ৩০ মিনিট রেখে ঠান্ডা করে ওপরে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।