পণ্যমান বাড়াতে গুরুত্ব বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উদ্ভাবনী মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে। পুরনো পদ্ধতি, ধ্যান-ধারণা ও ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে হবে। গতকাল জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগগুলোর ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নে নতুন নতুন চিন্তা নিয়ে তা বাস্তবায়নে এগিয়ে যাব। এ কাজ করতে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। উদ্ভাবনী চিন্তার বাস্তবায়ন করতে হবে। সততার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও চিফ ইনোভেশন অফিসার ড. মো. শাহ আলম।