আদালতের নির্দেশে ফার্মাসিস্ট পদের লিখিত পরীক্ষা স্থগিত

উচ্চ আদালতের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের ফার্মাসিস্ট (স্থায়ী রাজস্ব) পদে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ডা. মুনশী মো. ছাদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকোর্টের আদেশে ফার্মাসিস্ট (স্থায়ী রাজস্ব) পদে লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। আজ রাজধানীর তেজগাঁওয়ে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা ছিল।