মকরের পাওনা আদায় হতে পারে, আশা পূরণ হবে মীনের

মেষ: তরল পদার্থের ব্যবসা অথবা বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। সংসারে শান্তি থাকবে। আয় বাড়বে।

বৃষ: দূর দেশ ভ্রমণের পরিবেশ আসবে। আয় বাড়বে। সংসারের ঝগড়া এড়িয়ে চলুন।

মিথুন: নিজের বাণিজ্য বৃদ্ধি ও স্ত্রীর আয় বৃদ্ধি হবে। কর্মচারীদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

কর্কট: ব্যবসা কিছুটা হ্রাস পাবে। বিদেশ ভ্রমণের যোগ আছে। শারীরিক পীড়া বৃদ্ধি হতে পারে।

সিংহ: হঠাৎ প্রাপ্তি যোগ আছে। ব্যবসায় গতি বৃদ্ধি হবে। ঠান্ডা লাগার যোগ আছে।

কন্যা: কর্মক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। তবে ব্যবসায় তেমন ক্ষতি হবে না। সন্তানের পীড়া যোগ আছে।

তুলা: কর্মে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। ব্যবসায় শুভসূচনা হবে। আয় বাড়বে।

বৃশ্চিক: স্ত্রীর বিদেশ ভ্রমণ যোগ আছে। নিজের স্বাস্থ্য কিছুটা খারাপ হলেও আয় থাকবে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব পরিহার করুন।

ধনু: সব ধরনের শত্রুর তৎপরতা সত্ত্বেও আয়ে ব্যাঘাত হবে না। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মকর: সপরিবারে বিদেশ ভ্রমণের যোগ আছে। পাওনা আদায় হতে পারে। ব্যয় বাড়বে।

কুম্ভ: লেখালেখিতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে। কাজকর্ম ঠিকমতোই চলবে। ভ্রমণে ব্যয় বাড়বে।

মীন: কাজে আত্মীয়র সহযোগিতা বজায় থাকবে। আশা পূরণ হবে। সঞ্চয় হবে।