‘দেশ রূপান্তর-গ্রিন লাউঞ্জ’ বিশ্বকাপ কুইজ ড্র অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ‘দৈনিক দেশ রূপান্তর-দ্য গ্রিন লাউঞ্জ’ বিশ্বকাপ ক্রিকেট কুইজ ২০১৯- এর প্রথম পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দেশ রূপান্তরের কার্যালয়ে শনিবার বিকেলে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, যুগ্ম-সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ খোকন, উপ-সম্পাদক মাহবুব মোর্শেদ, গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুকান্ত সৈকত, দেশ রূপান্তরের ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান খোকন প্রমুখ।

টেবিলের উপর স্তূপ করে রাখা কুইজের কুপন দেখে বিস্মিত হন অতিথিরা। সেখান থেকে উলট-পালট করে বিজয়ীদের কুপন তুলে নেন অমন্ত্রিত অতিথি ও অন্যরা।

কুইজের প্রথম ধাপের (৯-২১ জুন) লটারিতে মোট ১৩ জন নির্বাচিত হয়েছেন। প্রতিজন বিজয়ী পরিবারের অনধিক চারজন সদস্য বা বন্ধু নিয়ে গ্রিন লাউঞ্জে বিনামূল্যে একবার ডিনারের সুবিধা পাবেন। বিজয়ীদের সঙ্গে শীঘ্রই দেশ রূপান্তরের বিপণন বিভাগ থেকে যোগাযোগ করা হবে।

প্রথম ধাপের পুরস্কার জয়ীরা হলেন: হুরাইরা কবির (ওয়ারি, ঢাকা), মো. নাজমুল (মতিঝিল, ঢাকা), মো. বিল্পব (৭৫/কোট বাড়ী, মিরপুর, ঢাকা), নিজাম (দেলপাড়া), নার্সিস আক্তার (রঘুরামপুর, মাদারীপুর), মোসা: সোহা আ: (১৪ গ্রাম, কুমিল্লা), মিম আক্তার (বাগবাড়ী, মিরপুর, ঢাকা), বুলু (যাত্রাবাড়ী, ঢাকা), এম এ হামিদ (ফার্মগেট, ঢাকা), আতাউর (নাখালপাড়া), খায়রুন্নেছা (তেজগাও, ঢাকা), মো: সজল (বাগবাড়ী, মিরপুর, ঢাকা) ও মো: সালাউদ্দিন (শাহবাগ, ঢাকা)