গুরুজনরা প্রতিদ্বন্দ্বী হবেন সিংহের, অবিবাহিতের বিয়ের যোগ বৃশ্চিকের

মেষ : ব্যবসা অনুকূল নয়। তবে আয় বন্ধ হবে না। বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে।

বৃষ : সাংবাদিকদের সংবাদ প্রকাশে সতর্ক থাকতে হবে, অন্যথায় কর্মস্থলে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হবে। যৌনব্যাধি যোগ আছে।

মিথুন : সাংবাদিকদের সুখ্যাতি আসতে পারে। আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

কর্কট : শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ দিতে হবে, নচেৎ ভালো ফলে কিছু বাধা সৃষ্টি হবে। ব্যয় বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।

সিংহ : গুরুজনরা প্রতিদ্বন্দ্বী হবেন। বন্ধুর পরামর্শে ব্যবসায় বিনিয়োগ করা ভালো হবে। স্ত্রীর ভ্রমণ যোগ আছে।

কন্যা : চাকরির ক্ষেত্রে উন্নতি যোগ আছে। পাওনা আংশিক আদায় হবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে।

তুলা : নতুন ব্যবসার পথ পাবেন। শিক্ষার্থীরা শুভ ফল আশা করতে পারেন। কাজের চাপ বাড়বে।

বৃশ্চিক : অবিবাহিতের বিয়ের যোগ দেখা যায়। মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। কাজকর্মে অলসতাভাব আসবে।

ধনু : আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। ভ্রমণ বাতিল করুন। আয় ও শরীরের অবস্থা ভালো নয়।

মকর : হঠাৎ অসুখে পড়তে পারেন। কাজে আগ্রহ কমে যাবে। গবেষণায় সাফল্য পেতে পারেন।

কুম্ভ : শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ বাড়বে। ঠা-াজনিত রোগে ভুগতে পারেন। আয় আশানুরূপ হবে না।

মীন : কর্মক্ষেত্রে শ্রমিক অসন্তোষ থাকতে পারে। ভ্রমণে ব্যয় বাড়বে। প্রেমে বিচ্ছেদ ঘটবে।