কালীগঞ্জে কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগে সংঘর্ষ

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্য নয়জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছে কাদির কোল গ্রামের আওলাদ হোসেন, সোহেল, ইমামুল হক, ফোরকান, তাহাজ্জেল হোসেন, তৌহিদুর রহমান, লিটন, মোশাররফ, আকরাম হোসেন। 

স্থানীয়রা জানান, সোমবার বিকালে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে কাদিরকোল প্রাথমিক বিদ্যালয় মাঠে  সভা চলছিল। এসময় দুই পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেই। এ সময় আহত হন ১২ জন। 

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, বর্তমানে কাদির কোল গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে।