কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রাকাব পর্ষদের সভা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, পরিচালক নূর-উর-রহমান, কে এম তারিকুল ইসলাম, দেব দুলাল ঢালী, হাসান ফেরদৌস সরকার, মোহাম্মদ আলী ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মর্তুজ আলী, রাজশাহী শাখার উপ-মহাব্যবস্থাপক মতিয়ার রহমান মোল্যা, যুগ্ম পরিচালক মফিজুল ইসলাম, সাইদুর রহমান, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এবং পর্ষদ সচিবালয়ের সচিব আবদুর রহিম উপস্থিত ছিলেন।