কর্মে বাধা আসবে কন্যার, সংসারে কলহ দেখা দেবে কুম্ভর

মেষ : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। চাকরির জন্য বিদেশ ভ্রমণের পরিবেশ আসবে। কাজে বাধা আংশিক শেষ হবে।

বৃষ : শিল্প-সাহিত্যে উন্নতি হলেও কাজে বাধা আসবে। আয় বাড়বে, তবে আশা পূরণে দেরি হবে।

মিথুন : নতুন চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কাজে নিজ নেতৃত্ব বজায় থাকবে। আয় বাড়বে।

কর্কট : বাড়িতে টাকা ব্যয় হতে পারে। ব্যবসার জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। অর্থ সঞ্চয় হবে।

সিংহ : কণ্ঠশিল্পীদের জন্য আশা পূরণের দিন। কর্মে সফলতায় আয় বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কন্যা : কর্মে বাধা আসবে। বন্ধুরা নিষ্ক্রিয় থাকবে। তবুও ব্যবসা থেকে আয় বাড়বে।

তুলা : বৈদেশিক ব্যবসায় গতি আসবে। আত্মীয় কাজে বাধা সৃষ্টি করবে। স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়তে পারে।

বৃশ্চিক : রাজনীতিবিদদের কাজে সফলতা আসবে। নারীরা কাজে সহযোগিতা করবেন। আয় বাড়ার সম্ভাবনা আছে।

ধনু : চাকরিক্ষেত্রে কর্তাদের বিরোধিতার সম্মুখীন হতে হবে। বন্ধুর সহযোগিতাই একমাত্র ভরসা। ব্যয় বাড়তে পারে।

মকর : অংশীদারি ব্যবসায় দ্বন্দ্ব দেখা দিতে পারে। সহকর্মীরা সহযোগিতা করবেন। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে।

কুম্ভ : ধর্মীয় শিক্ষায় অতৃপ্তি দেখা দেবে। সংসারে দাম্পত্য কলহ দেখা দিতে পারে। উপার্জনে বাধা আসতে পারে।

মীন : কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণ যোগ আছে। চাকরিতে স্থায়ী হবে। ব্যবসায় অগ্রগতি হবে।