ব্যাংক হিসাব খুলতে না পেরে বিপাকে পড়েছেন কুমিল্লার কৃষকরা। হিসাব খুলতে হয়রানির শিকার হয়ে ব্যাংকের সামনে তাদের উৎপাদিত ধান পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন কৃষকরা।
কৃষকরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে তাদের কৃষিপণ্য বেচাকেনা ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের উৎপাদিত ধান বিক্রয়ের অর্থ পাওয়া ও সরকারের উদ্যোগে এসব একাউন্টের মাধ্যমে অন্যান্য ভর্তুকি কিংবা অর্থ সহায়তাও পাচ্ছেন কৃষকরা।
কুমিল্লা জনতা ব্যাংক ধর্মপুর শাখায় দশ টাকা দিয়ে ব্যাংকে হিসাব (একাউন্ট) খুলতে কৃষকদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। দিনের পর দিন ঘুরেও কৃষকরা ব্যাংকে একাউন্ট খুলতে না পেরে হতাশ হয়ে পড়েছেন।
ব্যাংকে একাউন্ট খুলতে না পেরে এমন বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেছেন কুমিল্লা জনতা ব্যাংক ধর্মপুর শাখার ম্যানেজার মশিউর রহমান ও ব্যাংকের অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে।
কৃষক মো. আব্দুল কুদ্দুস জানান, কুমিল্লা ধর্মপুর গোডাউনে দুই টন চাল রেখেছেন তিনি, তার অর্থ পাবেন ১০ টাকার ব্যাংক একাউন্টের মাধ্যমে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ একাউন্ট খোলার বিষয়ে কোনো প্রকার সহযোগিতা করছেন না। হতাশা ও ক্ষোভে ব্যাংকের সামনে ধান পুড়িয়ে দেওয়ার কথা জানান তিনি।
একই অভিযোগ করেছেন কৃষক সাত্তার মিয়া শফিক মিয়াসহ আরও বেশ কয়েকজন। এদের মধ্যে একজন জানান, প্রতিদিন ব্যাংকে যাচ্ছি আমাদের একাউন্ট খোলার জন্য, নানানভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। আজ কাল বলে ঘুরাচ্ছে ব্যাংকের ম্যানেজার।
কৃষকদের হয়রানি করার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জনতা ব্যাংক ধর্মপুর শাখার ম্যানেজার মশিউর রহমানের বলেন, “কাউকেই হয়রানি করা হচ্ছে না, ব্যাংক হিসাব (একাউন্ট) খোলার জন্য যে সমস্ত কাগজপত্র দরকার তা দিতে পারছেন না কৃষকরা। তাতেই একটু সময় লাগছে।