‘স্ত্রীর গরম তেলে’ ঝলসে যাওয়া স্বামীর মৃত্যু

লক্ষ্মীপুরে স্ত্রী জহুরা বেগমের ছোড়া গরম তেলে ঝলসে যাওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী দিদার হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লক্ষ্মীপুর সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান জানান, গত ১৭ জুন সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ রোড এলাকার ভাড়াবাসায় দিদারের শরীরে গরম তেল ঢেলে দেয় দিদারের প্রথম স্ত্রী জহুরা ও তার ভাই আলমগীর হোসেন।

ঘটনার দিন রাতে দিদারের মা বানু বেগম বাদী হয়ে জহুরা ও তার ভাই আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা পলাতক।