মেষ: পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। এ থেকে যোগাযোগ বৃদ্ধি হবে এবং আয়ের পথ প্রশস্ত হবে। শারীরিক পীড়ায় ভয় যোগ।
বৃষ: নিজের মতামত অন্যের ওপর চাপাবার প্রবণতা দেখা যায়। এতে শুভ ফল আসবে না। ব্যয় বাড়বে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
মিথুন: ব্যবসায় বিনিয়োগের ঝুঁকি নেওয়া ঠিক হবে না। নববিবাহিতদের ভ্রমণের যোগ আছে। স্বাস্থ্যের অবনতি ঘটবে।
কর্কট: ব্যবসায় নতুন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। বৈদেশিক ভ্রমণ যোগ আছে। সঞ্চয় বাড়বে।
সিংহ: খাদ্যদ্রব্য ও যানবাহনের ব্যবসায় লাভ বাড়বে। বিদেশ ভ্রমণের যোগ আছে। নতুন চাকরি হওয়ার সম্ভাবনা আছে।
কন্যা: রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। প্রতিপক্ষ অপবাদ ছড়াতে পারে। পরিচিতরা কাজে সহযোগিতা করবে।
তুলা: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। চিত্রশিল্পীদের কাজের সুযোগ ও আর্থিক উন্নতি হবে। পাওনা টাকা আদায়ের সুযোগ আসবে।
বৃশ্চিক: সংসারে শান্তি থাকলেও প্রেমে বিচ্ছেদ হতে পারে। কণ্ঠশিল্পীদের জন্য দিনটি শুভ নয়। শারীরিক পীড়া বর্তমান থাকবে।
ধনু: প্রতিদ্বন্দ্বীরা তৎপর থাকায় কাজে ব্যাঘাত ঘটবে। পরকীয়ার জন্য প্রেমে বিচ্ছেদ ঘটবে। স্বাস্থ্য ভালো যাবে না।
মকর: নতুন গাড়ির মালিক হতে পারেন। প্রেমে কৃতকার্য হতে পারেন। নতুন বন্ধু যোগ আছে।
কুম্ভ: আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। নতুন প্রভাবশালী বন্ধু লাভ হবে। স্বল্প ভ্রমণ আনন্দ বয়ে আনবে।
মীন: কর্মক্ষেত্রে কিছুটা তৃপ্তি আসতে পারে। পরিবারের শান্তি বজায় থাকবে। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। আয় বাড়বে।