রাজশাহীর কাটাখালীতে বিপরীতমুখী একটি ট্রাকের ঘষায় ফিরোজ সর্দার নামে এক বাসযাত্রীর ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায়
ছেলে। দুর্ঘটনার পর ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত বছরের ৩ এপ্রিল রাজধানী ঢাকায় দুই বাসের প্রতিযোগিতায় ডান হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। ওই ঘটনায় দুই বাসের মধ্যে আটকে থাকা রাজীবের বিচ্ছিন্ন হওয়া হাতের ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী আলোড়ন তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, বগুড়া থেকে মোহাম্মদ ট্রাভেলস নামে একটি বাসে করে রাজশাহী আসছিলেন ফিরোজ। পথে কাটাখালী পৌরসভার সামনে রাজশাহী থেকে পুঠিয়ার বানেশ্বরমুখী বালুবোঝাই একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে ফিরোজের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ফিরোজের কাটা পড়া হাত রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়।
দুর্ঘটনাকবলিত একই বাসের যাত্রী ফিরোজের নানা মাওলানা নুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, নিজ বাড়ি বগুড়ার নন্দীগ্রাম থেকে রাজশাহী আসছিল ফিরোজ। পথে নাটোরে তিনি (নুরুল ইসলাম) বাসে ওঠেন। বাসটির একটি আসনের জানালার পাশে ফিরোজ আর তার পেছনের আসনে বসেছিলেন তিনি। পথে কাটাখালী পৌরসভার সামনে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে বাসের ঘষা লাগে। এতে তাৎক্ষণিক ফিরোজের ডান হাত কেটে রাস্তায় পড়ে যায়। এ সময় উত্তেজিত যাত্রীরা চিৎকার করে চালককে বাস থামাতে বলে। কিন্তু চালক যাত্রীদের কথা না শুনেই বাসটি নিয়ে রাজশাহী টার্মিনালে চলে আসে।