কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে  ট্রাকচাপায় আমিনুর ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার সকালে ওই উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর ইসলাম কালীগঞ্জ শহরের চাচড়া গ্রামের ঝন্টু মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুর মোটরসাইকেলযোগে বাড়ী থেকে শহরের দিকে আসছিলেন। কোটচাঁদপুর অভিমুখী একটি ট্রাক নতুন বাজারের সামনে পৌঁছালে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুলতান আহম্মেদ জানান, ট্রাক চাপায় আমিনুর ঘটনাস্থলেই মারা যায়। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছে।