সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন দেওয়ার দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌর ভবনের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন।
'এক দেশে দুই নীতি মানিনা, মানবো না' এ স্লোগানে সোমবার সকাল থেকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ডাকে ধর্মঘট পালিত হয়।
অনুষ্ঠিত কর্মবিরতি ও ধর্মঘট চলাকালে সভাপতিত্ব করেন পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুর রহমান।
চন্দনাইশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা আরিফ মঈনুদ্দিন, কার্য সহকারী রেজাউল করিম, দিদারুল আলম, লাইসেন্স পরিদর্শক মনিরুজ্জামান,কর আদায়কারী মো. হোসেন, সহকারী কর আদায়কারী আজম খান, শাখাওয়াত হোসেন, মেজবাহ উদ্দিন নিজামী, মো. হেলাল উদ্দিন, বুলবুল আক্তার, মো. শাকিল ও মো. সাজ্জাদ হোসেন।
একই সময়ে দোহাজারী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কর্মবিরতি ও ধর্মঘটে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম মৃধা, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হামিদ মিঞা, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়াসহ প্রমুখ নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কর্মকর্তা-কর্মচারী দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।