রাঙ্গামাটির লংগদু উপজেলায় আগুনে দোকান, কারখানাসহ ৭৫টির বেশি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫৫টি পরিবার। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গত মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলা এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানিয়েছে, রাত পৌনে ১টার দিকে আগুন লেগে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তিনটি দোকান, দুটি ফার্নিচার কারখানাসহ ৭৫টির অধিক বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় দেড় শতাধিক পরিবার। আগুনের ঘটনার দেড় ঘণ্টা পর প্রতিবেশী জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।