ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে। এই নিয়োগের মধ্য দিয়ে বৃহৎ প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ পদে প্রথমবারের মতো আসীন হলেন কোনো নারী।
ইসিবির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে গত মঙ্গলবার ক্রিস্টিন লাগার্দের নাম ঘোষণা করে ইউরোপীয় কাউন্সিল (ইসি)। অক্টোবরে আট বছরের মেয়াদ শেষ করতে যাওয়া প্রেসিডেন্ট মারিও দ্রাঘির জায়গায় অভিষিক্ত হবেন ক্রিস্টিন। লাগার্দে বলেছেন, ‘ইসিবির প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেয়ে সম্মানিত বোধ করছি। এর আলোকে এবং আইএমএফ এক্সিকিউটিভ বোর্ডের সঙ্গে আলোচনা করে মনোনয়নের সময় আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লাগার্দে অর্থনীতিবিদ নন। প্রশিক্ষিণপ্রাপ্ত আইনজীবী লাগার্দে ফ্রান্সের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈশি^ক অর্থনীতি নিয়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে বিশ^ অর্থনীতিতে বিশেষভাবে পরিচিত তিনি।