গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন পালন করে ।
মানববন্ধনের বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য প্রফেসর আবুল ইসলাম শিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু, জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আরশেদ আলী, সদর উপজেলা শাখার সভাপতি আশরাফ সিদ্দিকী, সিংগাইর উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানোর বন্ধ দাবি করেন।