মেষ: ব্যবসায় নানা বাধায় অনেক সমস্যা দেখা দেবে। তবে বন্ধুদের সহযোগিতায় তা চালু থাকবে। বিদেশভ্রমণও বাধাগ্রস্ত হবে।
বৃষ: রাজনীতি বাদ দিয়ে বা কর্মসূচি স্থগিত করে ব্যবসার দিকে নজর দিন। অবস্থা আপনার অনুকূলে নেই। সংসারে ঝামেলায় থাকবেন।
মিথুন: ব্যবসায় উন্নতি যোগ আছে। নারীঘটিত ব্যাপারে জড়িত হয়ে ঝামেলায় পড়তে পারেন। কাজে কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবে না।
কর্কট: ব্যবসার কাজে বিদেশ যেতে হতে পারে। সাংবাদিক ও লেখকদের জন্য দিনটি শুভ। কিন্তু শারীরিক পীড়া যোগ আছে।
সিংহ: ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে। বিদেশের সঙ্গে জড়িত ব্যবসায়, বিশেষ করে সুতা বা আঁশজাতীয় ব্যবসায় লাভ হবে। আশা পূরণের দিন।
কন্যা: কাজকর্মে বিশেষ উন্নতি যোগ আছে। আশা পূরণ হবে। বিদেশভ্রমণ লাভজনক হবে।
তুলা: পূর্ণ উদ্যোগে ব্যবসা শুরু হতে পারে। আয় বাড়বে। বিদেশ ভ্রমণ যোগ আছে।
বৃশ্চিক: বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। ব্যবসার জন্য বিদেশভ্রমণ হবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
ধনু: স্ত্রীর আয় বাড়বে এবং রোগভোগের আশঙ্কা আছে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভয় পাবেন না। নিজের স্বাস্থ্য ঠিক রাখুন।
মকর: অংশীদারি ব্যবসা ভালোই চলবে। তবে অংশীদার বেশি সুবিধা আদায় করতে চাইবে। সতর্ক থাকুন। বিদেশ ভ্রমণ শুভ।
কুম্ভ: ঋণ ও রোগ বৃদ্ধির আশঙ্কা আছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। প্রেম ও রোমান্স শুভ।
মীন: শিক্ষার জন্য বিদেশ গমণ যোগ আছে। কাজে কিছুটা বাধা থাকলেও থেমে থাকবেন না। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।