সংসারে অশান্তি দেখা দেবে বৃষের, স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে কুম্ভের

মেষ : চাকরিজীবীদের জন্য ভালো দিন। কিন্তু ব্যবসার জন্য অতৃপ্তিদায়ক অবস্থা। সন্তানের ঠা-াজনিত রোগ দেখা দিতে পারে।

বৃষ : প্রেমঘটিত ব্যাপারে সংসারে অশান্তি দেখা দিতে পারে। মেজাজ ঠা-া করে পরিস্থিতি সামাল দিন। উপার্জনে অতৃপ্তি থাকবে।

মিথুন : জটিল রোগের প্রকোপে কাজকর্ম কোনো তৃপ্তি আনবে না। আয় বাড়তে পারে। তবে ধর্মের দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে।

কর্কট : ব্যবসাজীবী, বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা কাজে ব্যস্ত হয়ে পড়বেন। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। আয় বাড়বে।

সিংহ : ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। তীর্থ ভ্রমণ যোগ আছে। আশা পূরণের সম্ভাবনা আছে।

কন্যা : কর্মক্ষেত্রে, বিশেষ করে যানবাহন ও রাজনীতিতে অতৃপ্তি আসবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের দিনটি শুভ যাবে।

তুলা : যানবাহনের ব্যবসা ভালো হবে, তবে দ্রুত হবে না। ভূসম্পদ বৃদ্ধির যোগ আছে। আশা পূরণে বাধা আসবে।

বৃশ্চিক : মূর্তি শিল্পের সঙ্গে জড়িতদের জন্য সুফল বৃদ্ধির সুযোগ আসবে। আয় বাড়বে। তবে স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তাও বাড়বে।

ধনু : চরম বিরোধিতার মধ্যেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। ব্যয় বাড়বে।

মকর : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। পাওনা টাকা আদায়ে দেরি হবে।

কুম্ভ : বিদেশ ভ্রমণে সম্পদ লাভের যোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়।

মীন : কর্মক্ষেত্রে কাজের উন্নতি যোগ আছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। পাওনা অর্থ আদায়ের মাধ্যম পাওয়া যাবে।