বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্রের প্রধান ফটকের সামনে থেকে রবিবার বিকেলে রেল ও রাজপথ অবরোধ কর্মসূচী পালনের সময় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
তারা হলেন- হবিবুর রহমান (৪০), আবু সাইদ (২৮), মমিনুল হক (২৮), গোলাম রব্বানী (৩৩), জিয়াদুল হাসান (২০), আজহার আলী (২১), মাজেদুল ইসলাম (২৫), আরিফুল ইসলাম (২১), মনোয়ার হোসেন (৩০), মাজেদুর রহমান (২৭), সৈয়দ মোস্তাফিজুর রহমান (৩০), আবু মোনান (২৮), শাহিনুর ইসলাম (২৯), মোজাহিদুল ইসলাম (৩০), রবিউল ইসলাম (৩৫) ও রুহুল আমিন(২৯)। পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রমতে তাপ বিদ্যুত কেন্দ্রের তৃতীয় ইউনিট নির্মাণকালীন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত ১৪৭ আউট সোর্সিং শ্রমিক স্থায়ী নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন।
তাপবিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, আন্দোলনকারীরা বিদ্যুত উন্নয়ন বোর্ডের কোন শ্রমিক নয়। তারা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে আউট সোর্সিং হিসেবে কাজ করেছে। সে প্রকল্প ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তাদের চাকরির ব্যাপারে বিদ্যুত উন্নয়ন বোর্ডের কোন করণীয় নেই।