মার্কেন্টাইল ব্যাংকে দুজন ভাইস চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যান নির্বাচিত

মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৫তম সভায় গত বৃহস্পতিবার আকরাম হোসেন ও মোহাম্মদ সেলিমকে ভাইস চেয়ারম্যান এবং শহীদুল আহসানকে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আবাসন ব্যবসার সঙ্গেও সম্পৃক্ত। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম সিনথিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান। তিনি বস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান শহীদুল আহসান আইপে সিস্টেম, আহসান গ্রুপ ও প্রিয় ডটকমের চেয়ারম্যান। এ ছাড়া তিনি সংবাদভিত্তিক টেলিভিশন ডিবিসির ব্যবস্থাপনা পরিচালক ও ডেইলি অবজারভারের পরিচালক। বিজ্ঞপ্তি