কর্মক্ষেত্রের দ্বন্দ্ব এড়িয়ে চলুন তুলা, পাওনা আদায়ে বাধা আসবে কুম্ভের

মেষ : বর্তমান বাসস্থানে অতৃপ্তি ও অশান্তি। আত্মীয়রা অশান্তি নিয়ে আসবে। ব্যয় বাড়তে পারে।

বৃষ : অবৈধ পথে আয়ের অনেক সুযোগ আসেবে। মদ-জুয়ায় লাভ হবে। বেআইনি পথে গেলে শেষে ধরা খাওয়ার আশঙ্কা।

মিথুন : নিজস্ব চিন্তা ও ব্যক্তির বলে কাজে সফলতা আসবে। কর্মে অনেক বাধা এলেও আয় বন্ধ হবে না।

কর্কট : কর্মক্ষেত্রে পরিশ্রম বেড়ে যাবে। আয়ের পরিবর্তে ব্যয় বাড়বে। সাবধান! জমা অর্থ দ্রুত শেষ হয়ে যেতে পারে।

সিংহ : কর্মে উন্নতি মনমতো হবে না। হতাশ হওয়ার কিছু নেই। দ্রুতই এই অবস্থার পরিবর্তন হবে। আয় ও সংসারে শান্তি বাড়বে।

কন্যা : এখনই ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা ঠিক হবে না। ব্যবসার জন্য বিদেশ যেতে হতে পারে। শারীরিক পীড়া বৃদ্ধি পাবে।

তুলা : ওষুধ ব্যবসায় পুঁজি বিনিয়োগ করলে শুভ ফল আশা করা যায়। বিদেশভ্রমণ ব্যয়বহুল হবে। কর্মক্ষেত্রের দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

বৃশ্চিক : গোপন শত্রুদের তৎপরতায় রোগের প্রকোপ বাড়বে। দ্রুত ব্যবস্থা না নিলে জীবন বাঁচানো কষ্টকর হবে। আশা পূরণ হতে পারে।

ধনু : প্রতিপক্ষে কর্মতৎপরতায় অপবাদ ও নৈরাশ্য দেখা দেবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন না। সামান্য ব্যয় বাড়বে।

মকর : পাওনা টাকা আদায় হওয়ার পথে হঠাৎ বাধা আসবে। দূরদেশে ভ্রমণ হবে। ব্যয় বাড়বে।

কুম্ভ : সরকারি ডাক্তারদের হঠাৎ কিছু সমস্যা দেখা দেবে। আইনি দলিল বা কাগজপত্রের অভাব দেখা দেবে। তবে শেষমেশ ভালো কিছু আশা করা যায়।

মীন : কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। স্ত্রী বেড়ানোর জন্য জেদ ধরতে পারে।