শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারি কিংবা বেসরকারি যে কোনো পর্যায়ের শিল্পকারখানা স্থাপনে সরকার সব ধরনের সহায়তা দেবে।
গতকাল চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন কাফকোর চিফ অপারেশন্স অফিসার আজিজুর রহমান চৌধুরী। সভায় শিল্পমন্ত্রী এ কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আশ্বাস ষেন। কাফকোর প্রধান পরিচালন কর্মকর্তা আগামীতে কাফকোর প্রাঙ্গণে নতুন একটি এনপিকেএস সারকারখানা নির্মাণের পরিকল্পনার কথা জানান।