নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার বিকেলে জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ তার পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
এ ঘটনায় থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিকেলে কামালের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে মনির, তার ভাতিজা রিফাত মিয়া, ভাই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন, বোন মোসলেমা আক্তার, ভাবী মনি বেগম ও চাচাতো ভাই নাজমুল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।