রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের উপশিক্ষাবিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন টিটুকে (২৩) মারধরের প্রতিবাদ করায় তার মামা ভাটরা ইউনিয়ন যুবলীগ কর্মী আনিছুর রহমান আজাদকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে রামগঞ্জ থানার ভাটরা ইউনিয়নের উত্তর ভাটরা নান্দিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘এ সময় আহত ইব্রাহিম মিয়াকে (৩৫) ঢাকা পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে হত্যায় জড়িত মহসিনকে (৩০) আটক করেছি।’