মেষ : কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। বন্ধুদের দিয়ে কাজ করানো সহজ হবে। তবে দ্বন্দ্ব পরিহার করুন। চাপ বৃদ্ধি করলে পাওনা আদায়ের পথ পাবেন।
বৃষ : কাজে গতি নেই। অধিক পরিশ্রম করলে কিছু ভালো ফল পেতে পারেন। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
মিথুন : ভালো ব্যবহার করে অধীন কর্মচারীদের কাজে লাগানো সহজ হবে। শরীরের সমস্যা থাকলেও আয় বাড়বে।
কর্কট : পরিশ্রমের কাজ বাড়বে। কাজে আত্মীয়র সহযোগিতা পাওয়া যাবে। ভ্রমণে সতর্ক থাকুন-আঘাত লাগতে পারে।
সিংহ : কর্মে উন্নতিতে বাধা আসবে। পরিবারের সদস্যরা বিরুদ্ধে যাবে। আয় সামান্য বাড়বে।
কন্যা : ঠান্ডা লেগে মাংসপেশির ব্যথা বাড়তে পারে। সেনা-পুলিশের আশা পূরণ হাতে পারে। কাজে ব্য¯Íতা বাড়বে।
তুলা : শল্য চিকিৎসার যন্ত্রপাতির ব্যবসা ভালো চলবে। বিদেশ থেকে আমদানি করলে লাভ হবে। ভ্রমণে সতর্ক হোন।
বৃশ্চিক : আয়ের জন্য দীর্ঘ ভ্রমণ হতে পারে। আয় বাড়বে। বৈদেশিক বাণিজ্য চুক্তিপত্র দেরিতে সহি হবে।
ধনু : বিদেশিদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হতে পারে। প্রতিপক্ষ থাকলেও কাজ থেমে যাবে না। শারীরিক পীড়া কষ্ট দেবে।
মকর : অংশীদারি ব্যবসায় অংশীদারদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। আয় থেকে ব্যয় বাড়বে। দূর দেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
কুম্ভ : পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। হঠাৎ আঘাতজনিত রোগ যোগ আছে।
মীন : ঠিকাদারি ব্যবসায় বাধা এলেও লাভজনক হবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা অতৃপ্তি বাড়তে পারে।