বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা বিমানযোগে কক্সবাজার পৌঁছেন এবং বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
তারা প্রথমে কুতুপালংস্থ মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত পুলিশ ক্যাম্পে কিছু সময় কাটিয়ে ১৭নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এ ব্যাপারে জানান, মূলত রোহিঙ্গা শিবির নিয়ে স্থানীয় জনজীবনে যাতে নিরাপত্তা বিঘিœত না হয় এবং শিবিরগুলোতে যাতে সন্ত্রাসীদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটতে পারে, সে সবই তিন বাহিনীপ্রধান দেখেছেন।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক উপস্থিত ছিলেন।