সাভারের আশুলিয়ায় ১১ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মনোয়ার ম-ল (৪৫) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরের দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক সামসুল ইসলাম পলাশকেআটক করে পুলিশে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তার বিচারের দাবিতে বিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তবে শিক্ষক সামসুল ইসলাম পলাশ অভিযোগ অস্বীকার করেছেন।
গৃহবধূকে ধর্ষণের মামলায় নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নগরীতে তিন দিন ধরে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও ব্যুরো অফিসের পাঠানো খবর :
সাভারে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ : সাভারের আশুলিয়ায় ১১ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রিকশাচালক মো. মনোয়ার ম-লকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করে ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার ধর্ষণের ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা রেশমা বেগম।
গ্রেপ্তারকৃত মনোয়ার ম-ল চুয়াডাঙ্গা জেলার সদর থানার খেজুরিয়া ডিঙ্গিদাহ গ্রামের মৃত টেনু ম-লের ছেলে। সে আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকার ফরহাদের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাত।
শিক্ষকের যৌন নির্যাতনের শিকার ছাত্রী : দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর গতকাল ছিল স্কুল খোলার প্রথম দিন। প্রথম দিন ছাত্রছাত্রীর উপস্থিত ছিল কম। এ সুযোগে ওই ছাত্রীকে একটি রুমে নিয়ে নির্যাতন করে শিক্ষক সামসুল ইসলাম পলাশ। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর বাবা-মা প্রধান শিক্ষককে অবহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তাহমিনা আক্তার রেইনা বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি চেয়ারম্যান কারাগারে : গৃহবধূকে ধর্ষণের মামলায় নীলফামারী সদরের সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ জানুয়ারি ভোরে জেলা সদরের সোনারায় ইউনিয়নের উত্তর মুসরত কুখাপাড়া গ্রামের প্রতিবেশী এক গৃহবধূকে বাড়ির বাইরে একা পেয়ে ধর্ষণ করেন সোনারায় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। এমন অভিযোগে পরদিন ২৮ জানুয়ারি ওই গৃহবধূ ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে চারজনের নামে আদালতে একটি মামলা করেন।
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ : পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে নগরীতে তিন দিন ধরে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গত সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ নোয়াখালীর সুধারাম উপজেলার শুলাকিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে শাহাদাত হোসেন রাজু (২৫) ও ধর্মপুর ভাটির টেক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মহব্বত আলী (২৫)।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বলেন, ওই তরুণীকে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে এবং তাকে বিয়ে করার আশ^াস দিয়ে গত ৪ জুলাই শাহাদাত মেয়েটিকে নিয়ে আগ্রাবাদের হক টাওয়ার নামে একটি আবাসিক হোটেলের ৩০৬ নম্বর রুমে ওঠেন এবং সেখানে ৭ জুলাই পর্যন্ত আটকে রেখে তাকে ধর্ষণ করেন।