মেষ : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব ও অতৃপ্তি। আত্মীয়র কারণে সংসারে অশান্তি বাড়বে। ভ্রমণ যোগ আছে। তবে দুর্ঘটনার ভয় আছে।
বৃষ : অবৈধ বিনোদনে জড়িত হতে পারেন। সাবধান না হলে দুঃখ আছে কপালে। পারিবারিক সদস্যরা পক্ষে থাকবেন।
মিথুন : কাজে পরিশ্রম বাড়বে; কিন্তু স্বাস্থ্য ভালো না থাকায় কাজে উৎসাহ পাবেন না। আয়ের পথ খোলা থাকবে।
কর্কট : বন্ধুদের পাল্লায় পড়ে খারাপ পথে অর্থ ব্যয় করবেন। মেজাজ ঠা-া রেখে চিন্তা করে কাজ করুন। আয় থেকে ব্যয় বাড়বে।
সিংহ : কাজে আত্মীয়র সাহায্য পাওয়া যাবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে দেরি হবে। সঞ্চয় হবে না।
কন্যা : মাদকদ্রব্যের ব্যবসায় জড়িয়ে পড়ে নিজের বিপদ ডেকে আসবেন না। চাকরিক্ষেত্রে পরিশ্রম বাড়বে। আয়ও সামান্য বাড়তে পারে।
তুলা : কর্মক্ষেত্রে পরিশ্রম বেড়ে যাবে। স্বাস্থ্যের জন্য বিদেশ যাওয়ার পরিবেশ আসবে, খরচ কমবে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। তবে অতৃপ্তি ও দুর্ঘটনা বয়ে আনবে। অলসতা ও ব্যয় বাড়বে।
ধনু : প্রকাশ্য ও গোপন শত্রুদের অপতৎপরতায় পারিবারিক অশান্তি ও ব্যয় বাড়বে। শেষ মুহূর্তে আশা পূরণ হবে না।
মকর : কর্মযোগ বৃদ্ধি পাবে; তবে স্ত্রীর মেজাজ কড়া থাকবে। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে।
কুম্ভ : ব্যবসায় হঠাৎ হঠাৎ বাধা আসতে পারে। প্রেমে ব্যর্থ ও শরীরে পীড়ার ভয় আছে। বিদেশ ভ্রমণ হঠাৎ বাতিল হতে পারে।
মীন : চাকরির ক্ষেত্রে পরিবর্তন নেই, তবে দুশ্চিন্তাও নেই। বন্ধুর পরামর্শে কোনো কাজে ঝুঁকি লওয়া ঠিক হবে না। নানা রোগে ভোগার সম্ভাবনা আছে।