নাটোরে ৩ কিশোর দণ্ডিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় একই আদালত স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদ-াদেশ ও মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে খুনের মামলায় পৃথক রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে। অন্যদিকে নাটোরে সহপাঠীকে হত্যার দায়ে তিন কিশোরকে সংশ্লিষ্ট আদালত বিভিন্ন মেয়াদে তাদের কারাদ- দেয়।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামরুন নাহার তুর্ণা হত্যামামলায় স্বামী আরিফুল হক রনিকে (৩০) মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত রনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা। 

অন্যদিকে মাদক ব্যবসা ও দ্বন্দ্বের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের রিপন মিয়া হত্যামামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে একই আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেনÑ বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগরের বাসিন্দা শিপন মিয়া (৪৫), মো. কবির (৩৪) ও মো. হাবিব (২৩)।

নাটোর : মাদ্রাসাছাত্র তানভীর হত্যার ঘটনায় তিন কিশোরকে পৃথকভাবে মোট ১৮ বছরের কারাদ- দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। গতকাল বুধবার দুপুরে বিচারক মাইনুল ইসলাম এ দ-াদেশ দেন। দ-িত কিশোররা বাগাতিপাড়া, সিংড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায়। এর মধ্যে রায় ঘোষণার সময় প্রাপ্তবয়স্ক হয় হুমায়ন (১৮) ও বাইজিদ (১৮)। অন্য কিশোর (১৬) অপ্রাপ্তবয়স্ক।