বেনাপোল সীমান্তের শিকরী বটতলা এলাকা থেকে সোনাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পাচারের অভিযোগে আটক নাজমুন (২৫) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা। উদ্ধার করা সোনার পরিমাণ ১.১৬৯ কেজি বলে দাবি বিজিবির।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি’র গোয়েন্দা দল জানতে পারে, এক পাচারকারী বিপুল পরিমাণ সোনাসহ শিকড়ী বটতলা এলাকায় অবস্থান করছে। বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করে।
তার শরীর তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো ১.১৬৯ কেজি সোনা উদ্ধার করা হয়। জব্দ করা সোনার বাজার মূল্য ৫৩ লাখ টাকা বলে বিজিবি জানায়।