সঞ্চয় হবে না বৃষের, দাম্পত্য কলহ থাকবে বৃশ্চিকের

মেষ : কর্মক্ষেত্রে কোন বাধা নেই। তবু কাজে দ্রুত গতি নেই। আত্মীয়র দুর্ভোগ মনে পীড়া দেবে।

বৃষ : ব্যবসায় আয় বাড়লেও সঞ্চয় হবে না। সংসারে কিছুটা অতৃপ্তি বিরাজ করবে। ভ্রমণে সুফল বয়ে আনবে।

মিথুন : চামড়াজাত দ্রব্যের ব্যবসা ভালো হবে। প্রতিপক্ষ তৎপর থাকলেও নিজের উন্নতি যোগ আছে। আয় বাড়বে।

কর্কট : পাওনা টাকা আদায়ে দেরি হবে। কর্ম উপলক্ষে আঘাত যোগ আছে; সাবধান হোন। খরচ বাড়বে।

সিংহ : কাজে উন্নতি; কিন্তু প্রেমে বাধা। জমা টাকা খরচ হতে পারে। বিরোধীরা আপসে আসবে।

কন্যা : নতুন চাকরির যোগ আছে। বন্ধুর সহযোগিতা অব্যাহত থাকবে। আশা পূরণ দেরিতে হবে।

তুলা : চাকরিতে পদোন্নতি যোগ আছে। ব্যবসা দেরিতে হলেও ভালো হবে। আয় বাড়বে।

বৃশ্চিক : দাম্পত্য কলহ থাকবে। আয় বাড়বে। বিদেশ ভ্রমণ বাতিল হতে পারে।

ধনু : চাকরির ক্ষেত্রে কাগজপত্রে গরমিল দেখা দিতে পারে। সংসারের অশান্তি কিছুটা দূর হবে। প্রতিপক্ষ দুর্বল থাকবে।

মকর : চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। প্রতিপক্ষ খরচ বৃদ্ধির চেষ্টা করবে। পাওনা অর্থ দেরিতে আদায় হবে।

কুম্ভ : কর্মক্ষেত্রে মন বসবে না। সংসারে কিছুটা অশান্তি থাকবে। আয় থেকে ব্যয় বেশি হবে।

মীন : শারীরিক অসুস্থতার জন্য কাজে উদাসীনতা দেখা দেবে। বন্ধুদের সহযোগিতা সর্বদা থাকবে। দৃঢ়মনা হওয়ার চেষ্টা করুন।