ফাইনালের আম্পায়ার তারা

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। রোববার ঐতিহাসিক লর্ডসে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

২৩ বছর পর নতুন এক বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পরিচালনার দায়িত্ব থাকবে যাদের কাঁধে, সেই আম্পায়ারদেরও নির্বাচিত করে ফেলেছে আইসিসি।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার। আর রিজার্ভ আম্পায়ার থাকবেন পাকিস্তানের আলিম দার। আর এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।