মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার একটি পুকুর থেকে শনিবার বিকেলে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব খাগদীর একটি পরিত্যক্ত পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মাদারীপুর সদর থানার এসআই সোহেল রানা বলেন, ‘কিশোরীর লাশটি অন্তত দুই সপ্তাহ আগের। লাশটি অর্ধগলিত ও বিকৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’