ইরানি ট্যাংকারের ক্রুদের ছেড়ে দিয়েছে জিব্রাল্টার

ইরানি ট্যাংকার গ্রেস-১-এর আটক চার ক্রুকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জিব্রাল্টার পুলিশের উদ্ধৃ তি দিয়ে জানিয়েছে বিবিসি। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় থাকা সিরিয়ার একটি শোধনাগারের জন্য তেল নিয়ে যাচ্ছে, এমন সন্দেহে জুলাইয়ের প্রথম সপ্তাহে জিব্রাল্টার উপকূল থেকে ব্রিটিশ রাজকীয় মেরিনের সহায়তায় ওই ট্যাংকার ও এর সব কার্গো জব্দ করা হয়েছিল। গত সপ্তাহে জিব্রাল্টার পুলিশ তেলবাহী ওই সুপার ট্যাংকারটির ক্যাপ্টেন ও চিফ অফিসারকে গ্রেপ্তার করে। গত শুক্রবার দিনের প্রথমভাগে তারা ট্যাংকারটির বাকি দুই সেকেন্ড মেটকে আটকের কথা জানালেও কয়েক ঘণ্টা পর চারজনকেই ছেড়ে দেয়।

ক্রুদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি বলে জিব্রাল্টার পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। চার ক্রুকে কোন শর্তে জামিন দেওয়া হয়েছে তার বিস্তারিত জানা যায়নি। ইরানি এ ট্যাংকার জব্দের ঘটনায় তেহরান কড়া প্িরতক্রিয়া দেখিয়েছে। শিগগিরই গেস্র১-কে ছেড়ে না দিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁিশয়ারিও দিয়ে রেখেছে তারা। এ নিয়ে উত্তেজনার মধ্যেই গত বুধবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় পারস্য উপসাগরে তাদের একটি তেলবাহী ট্যাংকারকে তিনটি ইরানি নৌকা ‘হয়রানি’ করেছে বলে অভিযোগ করে।
যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ এইচএমএস মন্ট্রোসের তাড়া খেয়ে পরে ওই ইরানি বোটগুলো পিছু হটে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ অভিযোগ অস্বীকার করেছে তেহরান।