কর্মে উন্নতি যোগ আছে কন্যার, প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে মীনের

মেষ : ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও গতি মন্থর। তবুও সৌভাগ্য বৃদ্ধি যোগ আছে। বিদেশ ভ্রমণে শুভ ফল আসবে।

বৃষ : স্ত্রীর রোগ থাকলেও আয় বাড়বে। নিজের প্রতিপত্তি কিছুটা বাড়বে। বিপরীত লিঙ্গ বিপদে ফেলতে পারে।

মিথুন : স্ত্রীর গায়ের ব্যথা বাড়বে। নিজের রোগ নিয়ে কাজে উৎসাহ পাওয়া কষ্ট হবে। তবুও আয় বাড়তে পারে।

কর্কট : পাওনা সম্পদ উদ্ধার হবে। মেজাজ ঠান্ডা রাখুন। শরীরে আঘাত লাগতে পারে।

সিংহ : কর্মে কৃতকার্য হবেন। শিক্ষার্থীদের পরীক্ষার ফল শুভ হবে। ব্যয় কিছুটা কমবে।

কন্যা : কর্মে উন্নতি যোগ আছে। মায়ের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে। নতুন গাড়ির যোগ আছে।

তুলা : পৈতৃক সম্পত্তি পাওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। স্বল্প ভ্রমণ শুভ হবে।

বৃশ্চিক : পরিবারে নতুন বধূর আগমন হবে। আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু : খরচ বাড়বে, কিন্তু দাম্পত্য কলহ কমবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। জমি ক্রয় হতে পারে।

মকর : কর্মক্ষেত্রে কোনো ঝামেলা থাকবে না। জমি বিক্রি হতে পারে। শত্রুর শত্রুতা বাড়বে।

কুম্ভ : প্রেম ও রোমাঞ্চ শুভ। সম্পদ বাড়তে পারে। আশা পূরণের পরিবেশ আসবে।

মীন : কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি হবে। কিন্তু মায়ের স্বাস্থ্য ও বন্ধুর জন্য দুশ্চিন্তা বাড়বে। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে।