অনুমোদন পেয়েছে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস। গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৬৯৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের অংশ ৫ কোটি টাকা। বাকি ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বিনিয়োগকারীদের জন্য। ইউনিট বিক্রির মাধ্যমে এ অর্থ উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মিউচুয়াল ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।