গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিপ্লব মন্ডল (২৮) নামে এক যুবকের মরদেহের জঙ্গলে পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি জঙ্গল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত বিপ্লব মন্ডল উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত অসিনি মন্ডলের ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক ছিলেন। নিহতের মা বাসনা রানী মন্ডলের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, বিপ্লব গত ১১ জুলাই নিখোঁজ হন।