মেষ : তরল পদার্থের ব্যবসা এবং বিদেশ ভ্রমণ যোগ আছে। কর্মক্ষেত্রে কাজের পরিমাণ বেড়ে যাবে।
বৃষ : সংসারের অশান্তি কমবে। সপরিবারে বিদেশ ভ্রমণের যোগ আছে। শিক্ষার্থীরা বিদেশে শিক্ষার সুযোগ পাবে।
মিথুন : কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়লেও সঞ্চয় বাড়বে না। স্ত্রীর আয় বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়।
কর্কট : বিদেশ ভ্রমণ ও তরল পদার্থের ব্যবসা উভয় শুভ যোগ আছে। তবে আয় থেকে ব্যয় বাড়তে পারে। অলসতা দূর করুন।
সিংহ : সমাজসেবায় সম্মান বাড়বে। আয় মনের মতো হবে না। তবে ব্যাংক ঋণ লাভের পরিবেশ পাবেন।
কন্যা : শিক্ষার্থীদের বিদেশে পড়ার সুযোগ আসবে। কাজে ব্যস্ততা বাড়বে। সঞ্চয়ের অবস্থা ভালো নয়।
তুলা : কাজে বাধা কমবে। কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা বাড়বে। মাতা-পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
বৃশ্চিক : আত্মীয়র জন্য স্বল্প ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রে ঝামেলামুক্ত থাকলেও উন্নতি হতে দেরি হবে। স্ত্রীর বিদেশ ভ্রমণ যোগ আছে।
ধনু : সংসারে আয় ও শান্তি বাড়বে। শারীরিক অবস্থা ভালো যাবে না। ব্যয় বুঝে-শুনে করুন।
মকর : ব্যবসার গতি বাড়ানো কঠিন হবে। শরীরের ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি যোগ আছে।
কুম্ভ : ব্যবসায় উন্নতি যোগ আসবে খুব তাড়াতাড়ি। রোগ ও ব্যয় বাড়বে। বিদেশ ভ্রমণ যোগ আছে।
মীন : কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। আশা পূরণ ও সঞ্চয় বাড়বে। বন্ধুরা পক্ষে কাজ করবে।