দিনাজপুরের হাকিমপুরে মাদকসেবী দুই সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশে সোপর্দ করলেন এক বাবা। গত বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে আদালত তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়। দ-প্রাপ্তরা হলো দুই ভাই মোস্তাক সরদার (৪০) ও খোকন সরদার (৩৩)।
গত বুধবার হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দ- দেন। গতকাল বৃহস্পতিবার তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, হাকিমপুরের মুহাড়াপাড়ার মমিন সরদারের দুই সন্তান মোস্তাক সরদার ও খোকন সরদারের প্রতিদিন ইয়াবা ও হেরোইন সেবনের জন্য আড়াই থেকে তিন হাজার টাকা লাগত। তাদের এই নেশার টাকা জোগাড় করা নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন বাবা-মা। বাড়ির জিনিসপত্র বিক্রি করে নেশা করত।