গাইবান্ধাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি

গাইবান্ধাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি ও বাঁধ ভাঙার জন্য পাউবোর দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। দুপুরে শহরের এক নম্বর রেলগেটে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের আসাদুজ্জমান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সিপিবি জেলা শাখার সম্পাদকম-লীর সদস্য মাহমুদুল গনি রিজনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ।