ফেনীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের একটি কনভেশন সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা সালেহ ইকবাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও লোকাল অফিস শাখাপ্রধান ওমর ফারুক খান এবং ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কুতুব উদ্দিন।