ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে নিজের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হল গেটে এ ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, মেশকাত সন্ধ্যার
দিকে সূর্য সেন হল গেটে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মেশকাতের ডান পায়ের হাঁটুর ওপর থেকে রক্ত বের হতে দেখা যায়। এ সময় তিনি তার পকেটে থাকা পিস্তল বের করে আবার পকেটে রেখে দেন।
এ বিষয়ে জানতে চাইলে সূর্য সেন হলের ভিপি মারিয়ান জামান খান সোহান বলেন, ‘আমি এ মুহূর্তে কিছু বলতে পারছি না। মেশকাত মেডিকেলে আছেন। আমরা দেখতে আসছি।’ সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঠিকমতো জানি না। বিষয়টি জানতে হলের একজন শিক্ষককে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।’