পাবনার ঈশ^রদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিানকে বহনকারী ট্রেনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় মৃত্যুদ-, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা আসামিদের খালাস চেয়ে হাইকোর্টে আপিল করা হয়েছে। মৃত্যুদ-প্রাপ্ত ৮ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ জনসহ মোট ৪৩ জনের পক্ষে গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান আইনজীবী কায়সার কামাল। এর আগে ১০ জুলাই এই মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ৯ জনের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছায়।
কায়সার কামাল বলেন, দ-প্রাপ্ত হয়ে যারা কারাগারে রয়েছেন তাদের ৪৩ জন আপিল করেছেন। এখন আবেদনটি সংশ্লিষ্ট একটি বেঞ্চে
গ্রহণের জন্য উপস্থাপন করা হবে। এরপর আদালতের অনুমতি সাপেক্ষে কার্যতালিকায় এলে শুনানি হবে।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর পাবনার ঈশ^রদী স্টেশনে সংঘটিত ওই ঘটনায় করা মামলার পর বিচারিক কার্যক্রম শেষে ৩ জুলাই রায় ঘোষণা করেন পাবনার বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী। রায়ে ৯ জনকে মৃত্যুদ- দেওয়া হয়। এ ছাড়া ২৫ জনকে যাবজ্জীবন কারাদ- ও ১৩ জনকে ১০ বছর করে কারাদ- দেওয়া হয় রায়ে।
মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন পাবনা জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কে এম আখতারুজ্জামান, ঈশ্বরদী পৌর বিএনপির (স্থগিত কমিটি) সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু (পলাতক), বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান ওরফে বাবলু, তার ভাই সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম ওরফে শাহিন, আরেক ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান ওরফে পলাশ, বিএনপি নেতা শহীদুল ইসলাম অটল, ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, স্বেচ্ছসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে শাহীন ও বিএনপির সাবেক নেতা শামসুল আলম।